Which is dangerous AC or DC ?
![]() |
অনেকের একটি ধারণা ডিসি কারেন্ট থেকে বিচ্ছিন্ন হওয়া যায় না, ডিসি বিপজ্জনক। কিন্তু আমার যুক্তি বলে এসি কারেন্টে বিপজ্জনক । কারন এসি কারেন্টের ফ্রিকুয়েন্সিই এসি কারেন্ট বিপজ্জনক হওয়ার জন্য দায়ী । এসি নাকি ডিসি বিপজ্জনক ? তা বুঝার আগে একটু বুঝতে চেষ্টা করি ইলেকট্রিক শক্তি কি ?
ইলেকট্রিক শক হচ্ছে এক ধরনের অনুভূতি , যা আমাদের দেহের কোনো অংশের ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবার কারনে ঘটে থাকে । এই শকের পরিমান নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। যেমন : কারেন্টের ধরন(ডিসি নাকি এসি ), ফ্রিকুয়েন্সি , ভোল্টেজের মাত্রা মানব দেহের কোন অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে , প্রবাহের সময় এবং সার্কিট সম্পন্ন হচ্ছে কি না এসব ।
৫০/৬০ হার্জ এর এসি শকের অনুভূতি ডিসি এর তুলনায় ৫গুণ বেশি । আবার ৫০/৬০ হার্জ এর এসি শকের অনুভূতি ৫০০০ হার্জ এর এসি কারেন্টের ৬গুণ বেশি । ফ্রিকুয়েন্সি বাড়ার সাথে সাথে শকের পরিমান কমতে থাকে ।
এর কারন হলো পেশি নাড়াচাড়া করার জন্য আমাদের ব্রেইন স্নাযুকোষের মাধ্যমে লো ফ্রিকুয়েন্সি ইলেকট্রিক সিগ্যানাল পাঠিয়ে থাকে । আবার মানুষের হার্ট ৬০-১০০ হার্জ ফ্রিকুয়েন্সিতে স্পন্দিত হতে থাকে , যা ব্রেইন থেকে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হার্টে পৌছে ।
তাই ৫০-৬০ হার্জ এর কারেন্টের শক বেশি অনুভূত হয় , কারন এটা সরাসরি স্নায়ুতন্ত্রের সিগন্যালকে বাধাগ্রস্ত করে । ফলে একটি নির্দিষ্ট পরিমানের কারেন্ট প্রবাহের পর মানসুষ নিজের উপর নিয়ন্ত্র হারিয়ে ফেলে । অর্থাৎ যখন আমদের ব্রেইন থেকে সিগন্যাল কোন পেশিতে না পৌছায় তখন যেমন কোন পেশি বা অঙ্গ কাজ করে না ঠিক তেমনই কারেন্টের ফ্রিকুয়েন্সি ব্রেইনের ফ্রিকুয়েন্সি বা সিগন্যালকে বাধা প্রদান করার কারনে আমরা নিজের উপর নিযন্ত্রন হারিয়ে ছিটকে পড়ি । সেক্ষেত্রে আমাদের ইচ্চা থাকলেও বিদ্যুতায়িত বস্তু থেকে নিজেকে মুক্ত করতে পারি না । আর হার্টের ভিতর দিয়ে নির্দিষ্ট পরিমান কারেন্ট প্রবাহ আমাদের হার্টের নিয়মিত স্পন্দনকে নষ্ট করে দিবে , যার ফলাফল হলো কার্ডিয়াক অ্যারেস্ট এ মৃত্যু । তাহলে আমরা বুঝতে পারলাম যে এসিতে ফ্রিকুয়েন্সি থাকায় কিভাবে আমরা ক্ষতির সম্মুখীন হই । আর ডিসিতে ফ্রিকুয়েন্সি না থাকায় এসির মতো ক্ষতির সম্মুখীন হতে হয় না।
উপরোক্ত আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে, ডিসি কারেন্টের চেয়ে এসি কারেন্ট খুব বিপজ্জনক । এছাড়া আরো কিছু বিষয় তুলনা করে ও বলা যায় "Which is dangerous AC or DC ?"
যা লিখরে পোস্ট অনেক বড় হয়ে যাবে । যদি এই বিষয়ে কারো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি পোস্টটি কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে উৎসাহ দিবেন ।
“ধন্যবাদ সবাইকে , আল্লাহ আমাদের সহায় হউক ।”

No comments