Header Ads

মাশরাফিকে বিদায় উপহার দিতে খেলবে টিম বাংলাদেশ।

বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ আান্তর্জাতিক টি-টুয়েন্টিটি খেলতে নামবেন মাশরাফি বিন মুর্তজা। তার আগে খুব করে মনে পড়ছে ২০০৬ সালের ২৮ নভেম্বরের সেই ম্যাচটার কথা। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে প্রথম বারের মতো আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলতে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। নিজেদের সেই অভিষেক টি-টুয়েন্টি ম্যাচেই বাংলাদেশকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন মাশরাফি।
টস জিতে প্রথমে ব্যাটিং নেন অধিনায়ক শাহরিয়ার নাফীস। কিন্তু ৯৭ রানেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৬ উইকেট। এই অবস্থায় ব্যাট করতে নেমে সমান দুটি করে ছক্কা-চারে ২৬ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানে ইনিংস খেলেন মাশরাফি। তাতে অল আউট হওয়ার আগে বাংলাদেশ পায় ১৬৬ রানের পুঁজি। পরে বল হাতেও ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন মাশরাফি।


মাশরাফির টি-টুয়েন্টি থেকে আচমকা অবসরের ঘোষণার পর থেকেই শ্রীলঙ্কা থেকে উড়ে আসছে একের পর এক খবর। মাশরাফির ওই ঘোষণায় বাংলাদেশ দলের সবাই আবেগপ্রবন হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন দলের তরুণ সদস্য মোসাদ্দেক হোসেন। মাশরাফির অবসরের ঘোষণাটা কেউ মেনে নিতে পারছিলেন না। আবেগে ভেসে যাওয়ার কথা, বিস্ময়ে বিমূঢ় হওয়ার কথা জানাতে গিয়ে একটা প্রতিশ্রুতির কথাও শুনিয়েছেন মোসাদ্দেক। মাশরাফিকে বিদায়ী উপহার হিসেবে জয় উপহার দেওয়ার প্রতিশ্রুতি। মোসাদ্দেকের দাবি, বাংলাদেশ দলের খেলোয়াড়েরা বিদায়ী ম্যাচটাই মাশরাফিকে উৎসর্গ করতে চাইছেন, ‘এই ম্যাচে আমাদের জয়ের বিকল্প নেই। তবে ব্যক্তিগতভাবে আমি বলব, দ্বিতীয় টি-টুয়েন্টিটা আমরা মাশরাফি ভাইয়ের জন্যই খেলব। আমরা সবাই চাইব ম্যাচটা জিতে তাকে বিদায়ী উপহার দিতে।’

No comments

Theme images by konradlew. Powered by Blogger.